রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় মোগলের হাটে কাঠ ভর্তি ট্রাক উল্টে সড়কের পাশের খাদে পড়ে দুই জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মরিয়মনগর ডিসি সড়কের মোগলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উত্তর রাঙ্গুনিয়ার মোগলের হাটের দিক থেকে মরিয়মনগরের দিকে আসছিল কাঠ বোঝাই ট্রাকটি। আসার পথে মোগলের হাট দীঘির পাড় সংলগ্ন এলাকায় এলে সড়ক সংস্কার কাজে রাখা পাথর খন্ডের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।