জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় গত রাতে চুরির ঘটনা ঘটে।
বরিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে মাদরাসায় অভিনব কায়দায় মাদরাসার লেপটপ, নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় এবং দরজা, আলমিরা ও ড্রয়ার ভাংচুর করে। এঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদরাসা সুপার মাওলানা মোঃ আলা উদ্দিন জানান, রবিবার দিবাগত রাতে দাখিল মাদরাসা, নূরানী বিভাগের অফিসের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর আলমিরা ও ড্রয়ার ভেঙ্গে সরকার দেয়া একটি লেপটপ ও ৭০ হাজার নগদ টাকা নিয়ে যায়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি লেপটপ ও নগদ টাকা চুরি হয়েছে। এই বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।