Home অন্যান্য আনোয়ারায় আবারো বিদেশি মদ ও সিএনজি সহ গ্রেফতার ০১

আনোয়ারায় আবারো বিদেশি মদ ও সিএনজি সহ গ্রেফতার ০১

আনোয়ারায় আবারো বিদেশি মদ ও সিএনজি সহ গ্রেফতার ০১

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আজ ০৬ জানুয়ারি সোমবার ভোরে আনোয়ারায় আবারো গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকা থেকে মাদক ব্যবসায়ী দুধকুমড়া গ্রামের লেদু মিয়ার পুত্র মোঃ তৈয়ব (৩৬)কে ৮২ বোতল বিদেশি মদ ও সিএনজি সহ আটক করেন আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন ও এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স।

এতে আরো দুজন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন বলে জানা যায়। তারা হলেন দুধকুমড়া সৈয়দ মাঝির বাড়ির মোঃ মনুর পুত্র মোঃ তৈয়ব(২৮)এবং দুধকুমড়া আইঞ্জার বাড়ীর মোঃ নুরুল ইসলামের পুত্র সিএনজি ড্রাইবার মোঃ জাহাংগীর(৩০) ।

এ ব্যপারে এএসআই রেজাউল করিম মামুন বলেন,পারকি এলএলাকা তথেকে সিএনজি করে বিদেশী মদ পাচার হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ আসে,আমরা বারশত এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ী মোঃ তৈয়বকে ২৮ বোতল বিদেশী মদ ও একটি সিএনজি গাড়ী সহ আটক করতে সক্ষম হয়।

এতে মোঃ তৈয়ব ও জাহাঙ্গীর নামের আরো দুজন আমাদের অবস্থান টের পেয়ে আসামী পালিয়ে যায়।

তিনি আরো বলেন মোঃ তৈয়ব সহ পলাতক দুই আসামীদের নামে আনোয়ারা থানায় মামলা প্রক্রিয়াধীন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here