চট্টগ্রামে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার চেয়ে
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা ০৩ঃ৩০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে হোফ ফাউন্ডেশন ও সেভ আওয়ার ওমেন নামে সামাজিক সংগঠন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমির হোসেন জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহবায়ক মুনতাসির মাহমুদ, এরশাদুল ইসলাম, জুবায়ের ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাসির উদ্দিন, হোফ ফাউন্ডেশনের সভাপতি রবিন, সেভ আওয়ার ওমেনের সদস্য কফিলউদ্দিন প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন দাবি নিয়ে প্লেকার্ড প্রদর্শন করে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারনে ধর্ষণের মত নিকৃষ্ট ঘটনা বারবার ঘটে চলছে। যার দ্বায় বর্তমান সরকারকে নিতে হবে।গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু আজও সেই ধর্ষককে গ্রেপ্তার করতে পারে নাই যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চরম ব্যার্থতা।

আমাদের রাষ্ট্র উন্নত হচ্ছে ঠিক কিন্তু আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো। যেহেতু রাষ্ট্র ধর্ষককে এখনো সনাক্ত করতে পারছে না তাই নিজেদেরকে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। অবিলম্বে ধর্ষককে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাই অন্যথায় ছাত্রসমাজ কে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০