সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনে যাত্রা বিরতি করবে আন্তঃনগর দুটি ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাঈম আহমেদ কফিলঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনে আজ শুক্রবার থেকে ঢাকাগামী আন্তনগর দুটি ট্রেন দুই মিনিটের জন্য দাঁড়াবে। ফলে আজ থেকে সীতাকুণ্ড-সন্দ্বীপের মানুষ কুমিরা রেলস্টেশন থেকে ট্রেনে চেপে ঢাকায় যেতে পাড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিরা রেলস্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর।

সীতাকুণ্ডে আন্তনগর ট্রেন স্টেশন করার দীর্ঘদিনের দাবী ছিল স্থানীয় বাসিন্দাদের। আপ ও ডাউন সবগুলো আন্তনগর ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামানো ও যাত্রী পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম এখনো চলমান রয়েছে। মাতৃভুমি সামাজিক সংগঠন নামে একটি সংগঠন এ গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে ঢাকামুখী দুটি ট্রেন দাঁড়ানোর খবর পাওয়া গেল।

যে দুটি ট্রেন কুমিরা স্টেশনে দাঁড়াবে সেগুলো হল, চট্টলা এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস।

মাস্টার সাইফুদ্দিন বশর প্রথম আলোকে বলেন, রেলওয়ে প্রধান কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুসারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটা ৫৮ মিনিটে কুমিরা স্টেশনে পৌছাবে। দুই মিনিট স্টেশনে যাত্রীদের জন্য অপেক্ষার পর নয়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকেল তিনটা ৫০ মিনিটে ঢাকায় পৌছাবে ট্রেনটি। কুমিরা স্টেশনে শুধুমাত্র সুলভ আসনের টিকেট কাটা যাবে। এর দাম হবে ১৭৫টাকা।

দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসবে মহানগর এক্সপ্রেস ট্রেনটি। কুমিরা স্টেশনে পৌছাবে দুপুর ১২টা ৫৬ মিনিটে। দুই মিনিট অপেক্ষার পর ১২টা ৫৮ মিনিটে কুমিরা স্টেশন ছেড়ে যাবে। সন্ধ্যা সাতটা ১০ মিনিটে ঢাকায় পৌছাবে ট্রেনটি। কুমিরা স্টেশনে শোভন চেয়ার টিকিট বিক্রি হবে। যার দাম পড়বে ৩৪৫ টাকা।

মাস্টার সাইফুদ্দিন বশর আরও বলেন, সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সন্দ্বীপের যাত্রী ও আন্তর্জাতীক ইসলামী বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের কথা বিবেচনা করে কুমিরায় আন্তনগর ট্রেন স্টেশন স্থাপন করেছে কর্তৃপক্ষ।

অনুভুতি জানতে চাইলে ট্রেন থামাও গণস্বাক্ষর অভিযানের সভাপতি সাইফুর রহমান শাকিল বলেন, যেহেতু সীতাকুণ্ড একটি শিল্প উপজেলা। রয়েছে একটি বিশ্ববিদ্যালয়। সীতাকুণ্ড ও সন্দ্বীপ দুটি উপজেলার মানুষ সাত লাখের বেশি মানুষ ট্রেনে চলাচল করতে হলে ৩৮ কিলোমিটার দুরে চট্টগ্রাম স্টেশন থেকে যাতায়াত করতে হয়। শুধুমাত্র ঢাকামুখী দুটি ট্রেন থামালে হবে না। তারা সীতাকুণ্ড আন্তনগর সবগুলো আন্ত নগর ট্রেন থামানোর দাবি জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনে যাত্রা বিরতি করবে আন্তঃনগর দুটি ট্রেন

আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০