দারোয়ানের কবলে ৪ বছরের শিশুকন্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জের এক দারোয়ানকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর খাতুনগঞ্জের নবী মার্কেটে দারোয়ান হিসেবে কর্মরত মোহাম্মদ রফিক ভূঁইয়াকে (৪৫) আটক করা হয়।জানা গেছে, গত ১০ জানুয়ারি সকালে অভিযুক্ত রফিক তার এক প্রতিবেশীর শিশুকন্যাকে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
ওই শিশুটির বাবা গাড়িচালক, মা গৃহপরিচারিকার কাজ করেন। ঘটনার পরদিন ১১ জানুয়ারি মেয়েটির বাবা ঘটনা জানতে পেরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর রফিকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মেয়েটির বাবা। এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।










