মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শেখেরখীল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি জাফরুল্লাহ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)।
আজ (১৪ই জানুয়ারি ২০২০ইং) রোজ মঙ্গলবার রাত ১২:২৫ ঘটিকার সময় হার্ট ব্লক হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি আগে থেকেই অসুস্থতায় ভুগছিলো বলে জানায় তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি পূর্ব থেকেই অসুস্থতায় ভোগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
আজ বিকাল ৩ ঘটিকার সময় মোশারফ আলী সিকদার বাড়ী মসজিদের মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্টিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম ও উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এর উপস্থিতিতে মোশারফ আলী শিকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে থাকে শায়িত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করতে অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্তি করেন। মুক্তিযুদ্ধের সময়ের তার অবদানের কথা পুরো বাঁশখালীর গুণীজনদের লোকে-মুখে শুনা যায় এখনো। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাঁশখালীর বেশ কয়েকটি অরাজনৈতিক সংঘটন ও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারাও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।