বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ চৌধুরীর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
গত ১৪/০১/২০২০ তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

এই বীর মুক্তিযোদ্ধার জানাযার নামাজ শুরু হওয়ার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। বিকাল তিন ঘটিকার সময় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তী বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অধ্যাপক আবুল হাশেম সিকদার, সহ কমান্ডার মো আহমদ সফা, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল জামিল চৌধুরী ছাকি, সিনিয়র সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, সদস্য এম এ মান্নান, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রনেতা আ ক ম আশিক,মোঃ শহিদুল ইসলাম, আবদুল মজিদ মাহিন সহ অনেকে।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তান দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেইসাথে তিনি দীর্ঘদিন ধরে পালন করেছিলেন শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ চৌধুরীর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০