আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাকসহ এবং ২টি খননযন্ত্র আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ (১৮ জানুয়ারি) শনিবার বিকালবেলা ৪ টার দিকে আনোয়ারা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেংগা এবং ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদী পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুটি খননযন্ত্র জব্দ করা হয়।
এবং অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র পরিবহন করার সময় জুইদন্ডীর চৌমুহনী এলাকা থেকে দুটি ট্রাক আটক করা হয়।
এই সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে যারা জনদূর্ভোগ সৃষ্টি করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।










