চট্টগ্রাম চকবাজার ধুনিরপুল থেকে সরলো ময়লার ভাগাড়, ফুটপাতের দোকান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের চকবাজার ধুনিরপুলের উপর আবর্জনার ভাগাড়টি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় চকবাজার ধুনিরপুলের সড়কের উপর গড়ে উঠা বেশ কয়েকটি অবৈধ দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সর্তক করা হয় ফুটপাতে ভ্রাম্যমাণ মাছ বিক্রেতাদের।

রোববার (১৯ জানুয়ারি) সকালে এ অভিযান চালায় চসিকের পরিচ্ছন্নতা বিভাগ। এ বিষয়ে চসিক পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা মোর্শেদুল আলম বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পেরে আজ (রোববার) সকালে আমরা ধুনিরপুলের ভাগাড় থেকে আবর্জনা অপসারণের কাজ শুরু করি। পরে সরেজমিনে এসে জানতে পারি ভ্রাম্যমাণ মাছ বিক্রেতারা মাছের উচ্ছিষ্ট আবর্জনা যত্রতত্র ফেলে দুর্গন্ধ সৃষ্টি করছে। এছাড়াও ফুটপাতে বেশকিছু অবৈধ দোকান গড়ে তোলার কারণে নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। এসময় ফুটপাতের উপর গড়ে উঠা দোকানগুলো সরিয়ে দিই।কাঁচা বাজারের বর্জ্য ফেলার ভাগাড়টি নিয়মিত মনিটরিং করা হবে জানিয়ে তিনি জানান, সড়কটিকে দীর্ঘদিন ভাগাড় হিসেবে ব্যবহারের ফলে সেখানে সৃষ্ট হয়েছে বড় গর্ত। আজ রাতে গর্তটি ভরাট করতে কংক্রিট-সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হবে। এছাড়া কাঁচাবাজার এলাকায় ডোর টু ডোর কার্যক্রমের উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম চকবাজার ধুনিরপুল থেকে সরলো ময়লার ভাগাড়, ফুটপাতের দোকান

আপডেট সময় : ১০:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০