আনোয়ারায় কালি মন্দিরে চুরি, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারায় কালি মন্দিরে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ জানুয়ারি রাতে চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের হিমাংশু মল্লিকের বাড়ির শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালিমন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দিরের সেবক শিমুল বিশ্বাস বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেেছন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৮ জানুয়ারি রাতে কালিমন্দিরে প্রতিদিনের ন্যায় পুজো দিয়ে তালাবদ্ধ করে ঘরে চলে যায় পুজারীরা।

পরদিন সকালে যথানিয়মে পুজো দিতে আসলে দেখেন মন্দিরের জানালার গ্রিল কাটা। ভিতরে ঢুকে দেখেন মন্দিরের প্রতিমার একটি সোনার হার,একটি শালগ্রাম, একজোড়া করতাল ও দানবাক্সের নগদ টাকা নেই।

পরে এলাকার অন্যান্য লোকজনসহ দেখে ধারনা হয় গভীর রাতে চোরের দল গ্রীল কেটে এসব জিনিস নিয়ে যা য়। মন্দিরের সেবক শিমুল দাশ বলেন খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং মূল্যবান জিনিসপত্র নেই। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।

চুরির বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) দুলাল মাহমুদ বলেন,মন্দিরে চুরির বিষয়ে কতৃপক্ষ থানাতে অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় কালি মন্দিরে চুরি, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০