চকবাজারের বৈধ বাজারে অবৈধের দাপট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ১০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
উদ্বোধনের দেড় মাস পরও চালু করা সম্ভব হয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চকবাজার কাঁচাবাজার ভবনটি। উদ্বোধনের দীর্ঘদিন পার হলেও ভবনটিতে দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ ও পানি। এছাড়াও চকবাজার এলাকায় সড়ক ও ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকানিদের দৌরাত্ম্যে নতুন ভবনটিতে দোকান চালু করতে আগ্রহী নয় ব্যবসায়ীরা। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন বরাদ্দপ্রাপ্ত দোকানিসহ পথচারী ও ক্রেতাসাধারণ।

সোমবার (২০ জানুয়ারি) দেখা যায়, নতুন ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা পুরোটাই ফাঁকা। ভবনের মূল প্রবেশপথের ডান পাশের দেয়ালে লাগানো হয়েছে সংযোগবিহীন বেশ কয়েকটি মিটার। ভেতরে আড্ডা বসিয়েছে মধ্য বয়স্ক কয়েকজন। তাদের সাথে কথা বলে জানা যায়, দিন-রাত শুধু আড্ডা চলে এই ভবনে।

জানা যায়, নতুন ভবনটিতে দোকান বরাদ্দ পেয়েছেন ১৮০ জন দোকানি। কথা ছিল চলতি মাসেই এই ভবনে বাজার চালু করা হবে। কিন্তু পানি ও বিদ্যুতের ব্যবস্থা না হওয়ার কারণে বাজারটি চালু করা যায়নি। অন্যদিকে চকবাজারের চারপাশে গড়ে উঠা অবৈধ দোকানিদের কারণে ভবনের ভেতরে বৈধ দোকানিরা ব্যবসা করতে আগ্রহী নন।নাম প্রকাশে অনিচ্ছুক বরাদ্দপ্রাপ্ত একজন দোকানি বলেন, ‘সড়কের ওপর অবৈধ দোকান উচ্ছেদ না হলে আলোর মুখ দেখবে না নতুন ভবনটি। কারণ সড়কের উপর গড়ে ওঠা দোকান থেকেই বাজার করবে ক্রেতারা। তাহলে আমরা ভবনের ভেতর বাজার চালু করে লাভ কি?’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় লালচাঁন্দ রোড, ঘাসিয়া পাড়া থেকে শুরু করে কে বি আমান আলী পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ বাজার বসিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মূলত এই বাজারের কারণেই চসিকের অর্থায়নে গড়ে তোলা ভবনে চালু হচ্ছে না কাঁচাবাজার।

এ ব্যাপারে জানাতে এস্টেট অফিসার বিদ্যুৎ ও পানি সংযোগ না দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিদ্যুৎ ও পানি সংযোগ না হওয়ার বিষয়টি সত্য। তবে মূল বিষয় হলো চকবাজার এলাকায় অবৈধ দোকানিদের দৌরাত্ম্যের জন্য স্থায়ী কাঁচা বাজারটি চালু করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকবাজারের বৈধ বাজারে অবৈধের দাপট

আপডেট সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০