কক্সবাজার ঝিলংজায় একাধিক বাড়িতে ডাকাতি, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে গতরাতে একাধিক বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ হাজী পাড়া ডেইরি ফার্ম এলাকায় বুধবার দিবাগত শেষ রাতে দুটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিহত করতে গিয়ে ডাকাতের গুলিতে মোঃ জিসান (২৫) নামে এক যুবক আহত হয়েছে। জিসান ওই এলাকার মৃত ইউনুচের পুত্র।

এ ব্যাপারে আহত জিসানের ভাই আব্দুল্লাহ জানান, রাত ৩ টার দিকে ৭ থেকে ৮ জনের এক মুখোশধারী ডাকাত দল ডেইরি ফার্মের পূর্ব পাশে অবস্থিত আব্দুস সালামের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ি সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোন ও কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।

পরে সংঘবদ্ধ ডাকাতদলের সশস্ত্র সদস্যেরা পার্শ্ববর্তী জিসানের বাড়িতে হানা দিয়ে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে ডাকাতদলটি পাশের আরেকটি বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল।

আহত জিসান বর্তমানে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপালে ভর্তি আছে বলে জনান তার ভাই আব্দুল্লাহ। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। তবে এখনো পর্যন্ত তার অবস্থা আশঙ্কা মুক্ত নয় জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার ঝিলংজায় একাধিক বাড়িতে ডাকাতি, আহত ১

আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০