Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নাঈম আহমেদ কফিলঃ
আজ শুক্রবার ২৪.১.২০২০ তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকায় সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলকার গিয়াস উদ্দিন এর অষ্টম তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মোঃ মহিন নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।

মোঃ মহিন কে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন গৌড় গাট্টা সৈয়দ আলীর বাড়ির মৃত রফিক এ-র ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানা তদন্ত ওসি মোঃ শামীম ঘটনার সত্যতা স্বীকার করেন এব ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানান তিনি। বর্তমানে নিহত মহিলার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here