আনোয়ারায় আবারো বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ৩১৮ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আবারো বন্য হাতির আক্রমণে আনোয়ারায় দেবী রাণী দে (৪৫) নামে এক পল্লী চিকিৎসক এর স্ত্রীর মৃত্যু হয়েছে।
৩ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ১ ৩০ মিনিটের দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী স্থানীয় পল্লী চিকিৎসক অরুণ কান্তি দের স্ত্রী এবং পরিবারে তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে পিংকি দে জানান, দেয়াঙ পাহাড়ের কেইপিজেড এলাকায় অবস্থান নেওয়া হাতির দল হঠাৎ নেমে আসে লোকালয়ে।
সেখানে বাড়িঘর ভাঙচুর শুরু করলে এলাকার লোকজন আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে।
হাতির দল চলে যাওয়ার সময় ঘর থেকে বের হতেই হাতির সামনে পড়েন দেবী রাণী এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি মারা যান।
বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া হাতির দল ওই এলাকার অনেক ঘরবাড়ি ভেঙে ফেলেছে।
অসহায়ত্ব প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে একের পর এক মানুষ মারা যাচ্ছেন। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।










