Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মহাসমাবেশের স্থান পরিদর্শন করলেন মেয়র নাছির

মহাসমাবেশের স্থান পরিদর্শন করলেন মেয়র নাছির

মহাসমাবেশের স্থান পরিদর্শন করলেন মেয়র নাছির

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের ৪১ ওয়ার্ডের সমন্বয়ে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি ও মাদকবিরোধী মহাসমাবেশ উপলক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন লালদিঘীর মাঠ পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি লালদিঘীর মাঠ পরিদর্শন করেন। এসময় মেয়র নানামুখী সাজসজ্জার খোঁজ খবর নেন। সংশ্লিষ্টদেরকে যেকোনো সমস্যা অনুষ্ঠান শুরুর আগে সেরে ফেলার নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহর লাল হাজারী, সলিমুল্লাহ বাচ্চু, এইচএম সোহেল, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এরশাদ উল্লাহ, ইয়াসিন চৌধুরী আশু, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, মেয়রের একান্ত সহকারী আবুল হাশেম ও হাজী সাহাবুদ্দিনসহ সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here