Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আইআইইউসি ছাত্রলীগের নেতাকর্মীর নামে করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আইআইইউসি ছাত্রলীগের নেতাকর্মীর নামে করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আইআইইউসি ছাত্রলীগের নেতাকর্মীর নামে করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,
২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা এবং ছাত্রলীগের কার্যালয়ে থাকা মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের প্রতিবাদে এর আগে মিছিল হয় ক্যাম্পাসে।

আজ (৮ফেব্রুয়ারী) শনিবার বিশ্ববিদ্যালয় কুরানিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ এর ১মবর্ষের ২য় সেমিস্টারে শিক্ষার্থী আদনান এর উপর হামলার ঘটনাকে কেন্দ্রকরে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে আদনান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে মামলা করে। যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আইআইইউসি শাখার ছাত্রলীগ।

আজ দুপুরে আইআইইউসি ছাত্রলীগ এর সকল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এইসময় উক্ত ঘটনার প্রতিবাদে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা চালায় পরে কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রলীগের উদ্বোধন নেতৃবৃন্দ ছাত্রলীগ কর্মীদের শান্ত করার চেষ্টা করে।।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে না দিলে তারা সেখান থেকে সামনে অবস্থান নেয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলাপের মাধ্যমে ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলকর জন্য প্রশাসনিক ভবনে যায়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কনফারেন্স রুমে এক ঘন্টা যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের দাবি গুলো উপস্থাপন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে এ মর্মে আশ্বস্ত করলেন ছাত্রলীগ সেখান থেকে বেরিয়ে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি-দাওয়ার বাস্তবায়ন না করে তাহলে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে নিয়ে আগামী মার্চ মাসের বিশ্ববিদ্যালয় অবরোধ করার ঘোষণা দেয়। তারা আরো জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উন্মোচন করবে কর্তৃপক্ষ।জাহিদ হোসেন পারভেজ (সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রলীগ)
আজিজুল হাকিম সাম্রাট (সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছাত্রলীগ) তানভীর হোসেন তপু (চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি) সহ সকল উপস্থিত নেতারা জানান আগামী ৭ দিনের মধ্যে আইআইইউসি ছাত্রলীগের কমিটি ঘোষণা করবেন। উক্ত এরিয়াতে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রতিটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের কমিটি ঘোষণা করবেন। আসিফ ইকবাল সৌরভ ( সভাপতি আস্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটির) জুবায়ের ইসলাম ডলার (সাধারণ সম্পাদক ইসলামি ইউনিভার্সিটির) মিফতাহুল হাসান আনাম (সাংগঠনিক সম্পাদক ইসলামি ইউনিভার্সিটি)তানভীর হোসেন সাকিব,সুব্রত শুভ, রবিউজ হাসান সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সবাই উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন জামাত শিবির আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় একটি মিনি পাকিস্তান করার পায়তারা করছে। এই হীন চক্রান্ত সফল হবে না এবং বাংলাদেশ ছাত্রলীগ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সকল নেতৃবৃন্দ এই স্বপ্নকে কখনো সফল হতে দিবে না। মার্চ মাস জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মের মাস, মার্চ মাস স্বাধীনতার মাস এই মাসেই আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে জামাত-শিবিরকে প্রতিহত করার জন্য তারা আরেকটি যুদ্ধ ঘোষণা করবে ছাত্রলীগ।

সংক্ষিপ্ত আলোচনার পর মিছিল সহকারে তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here