মিরসরাই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নাহিদা আক্তার সুমি (২০)। রবিবার ( ৯ ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী ওমর ফারুক, শশুর আকতার হোসেনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ২০১৪ সালে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আকতার হোসেনের ছেলের সাথে একই উপজেলার করেরহাট ইউনিয়নের চত্তরুয়া সরকার তালুর গ্রামের প্রবাসী নুরুল আফছারের মেয়ে নাহিদা সুলতানা সুমির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৫ বছর ও ১ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। তারা গত কিছুদিন ধরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত সুমির মা পপি আক্তার অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস ভালো চললেও পরে বিভিন্ন সময় ঠুকনো কারণে আমার মেয়েকে স্বামী, শশুর, শাশুড়ি মারধর করতো।

তাদের পারিবারিক কলহ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছে। তারা আমার সুমিকে বাঁচতে দিলো না। আমার মেয়ের খুনিদের শাস্তি চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে রবিবার দুপুরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়ি থেকে নিহত নাহিদা আক্তার সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আগামীকাল (আজ সোমবার) লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরন করা হবে। ঘটনার পর থেকে সুমির স্বামী, শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাই গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০