সীতাকুণ্ডে ১১’শ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইম আহমদ কপিল,
সীতাকুণ্ডে ১১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কের পাশে বাস কাউন্টারের সামনে হতে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল মজিদ সরকারেরর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে দুইজনের শরীর তল্লাসী করে একজনের কাছ থেকে ৬০০ ও আরেকজনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা।

আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার লক্ষীপুর থানার দিঘলী বাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার দক্ষিণ শ্রীমাই উত্তরপাড়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। তারা উভয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানায় একটি ভাড়া বাসায় বাস করে আসছিলেন।

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সুমন বণিক জানান, বিশেষ অভিযানে ভাটিয়ারী এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়।জিজ্ঞাসাবাদে উভয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে ১১’শ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০