চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) চার শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে রাষ্ট্র দ্রোহ আইনে মামলা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলাম ও আহসান উল্লাহ এবং চার শিক্ষক মাহবুব রহমান, কাউছার আহমেদ, মোহাম্মদ শফিউল আলম ও নিজাম উদ্দিন।
চট্টগ্রাম জেলা আদালতে অতিরিক্ত পিপি ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দীন বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেছেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অন্যান্য ধারার সাথে রাষ্ট্রদ্রোহের’ও অভিযোগ আনা হয়েছে।