শিক্ষকসহ ৪ জনের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের চেষ্টার দায়ে একজন শিক্ষকসহ চারজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম এই আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম বলেন, ‘অভিযুক্তদের কাছে গণিতের যে প্রশ্ন পাওয়া গেছে, তা প্রিন্ট করা কপি। ধারণা করা হচ্ছে, পরীক্ষার হল থেকে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা এই প্রশ্ন কম্পিউটারের দোকানে পাঠিয়েছিল। পরে তা সমাধান করে কেন্দ্রে পাঠানোর চেষ্টা চলছিল।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসির সাধারণ গণিত পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রের কাছে বড়দিয়া বাজারের অমিতের ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকান থেকে গণিত প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয়। পরে তা পরীক্ষার হলে সরবরাহের চেষ্টাকালে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টির অপরাধে উপজেলার নড়াগাতী থানার তালবাড়ীয়া গ্রামের অমিত দাসের ছেলে অসিত দাস (২৫), মণ্টু দাসের ছেলে স্বরজিৎ দাস (২৩), খাশিয়াল গ্রামের আকমান বিশ্বাসের ছেলে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. আশিকুজ্জামান (৩৪) ও পাটনা গ্রামের সাধন চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তীকে (২৪) হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় নড়াগাতির ডুমুরিয়া গ্রামের সজীব শেখ (২৫) নামে এক যুবককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

#সর্বশেষ_সংবাদ #চট্টগ্রাম_ট্রিবিউন #চট্টগ্রামের_খবর #চাটগাঁইয়া_খবর #Chattogrem_Tribune #Chittagong_Tribune #Ctg_Tribune.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষকসহ ৪ জনের জেল

আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০