Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন ডিসি মোঃ কামাল হোসেন

চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন ডিসি মোঃ কামাল হোসেন

চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন ডিসি মোঃ কামাল হোসেন

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার জেলায় বিভিন্ন জটিল দুরারোগ তথা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৯৬ জন রোগীকে ৫০ হাজার করে ৪৮ লক্ষ টাকার সরকারী চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

বুধবার ১২ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, সরকার অসুস্থ, দুঃস্থ, অসহায়, গরীব রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে পরবর্তী প্রজন্মকে উপহার দিতে সরকারের এই মহৎ প্রয়াস। তারই অংশ হিসাবে জেলার ৯৬ জন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীকে প্রায় অর্ধ্ব কোটি টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম সরওয়ার কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ শফিউদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আলমগীর মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক এডভোকেট তোফায়েল আহমদ, ইঞ্জিনিয়ার কানন পাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here