আগ্রাবাদে বহুতল ভবনের গোডাউনে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামে নগরীর আগ্রাবাদের মতিয়ার পোল এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে বহুতল ভবনের নিচতলার একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আজ পৌনে ৩টার দিকে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।










