আনোয়ারার মানবতার আইডল-আবদুল মালেক চৌধুরীর জন্মদিন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
আনোয়ারা উপজেলার বিভিন্ন অনলাইন সংবাদের উদ্যোক্তা আনোয়ারা অনলাইন এক্টিভিটস ফোরাম ও সামাজিক সংগঠন সারা আনোয়ারা অনলাইন সংবাদ মাধ্যমের উপদেষ্টা হাজারো তরুণকে একত্রিত করে মাদকমুক্ত সমাজ গড়ার আইডল আনোয়ারার কৃতি সন্তান মোঃ আবদুল মালেক চৌধুরীর ৪৫তম জন্মদিন আজ।
২০১৫ সালের শেষের দিক থেকে আজ পর্যন্ত আনোয়ারার হাজারো তরুণ ও যুবকরা মাদক থেকে মুক্ত থেকে প্রতিনিয়ত ৪ মাস পর পর নিজের রক্ত অন্যকে দান করে যাচ্ছেন তার পরিশ্রমের ফসলে!
আজ তার এই জন্মদিনে আনোয়ারার বিভিন্ন সংঘটন এর পক্ষ থেকে স্যোসাল মিডিয়ায় শুভেচ্ছা ও শুভ কামনা প্রকাশ করতে দেখা গেছে।
আমাদের চট্টগ্রাম ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে উনাকে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর!










