ইলিয়াছ সুমন, সন্দীপঃ
মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (মুছাপুর ৬ নম্বর ওয়ার্ড) সুলতানা মান্নান ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন-‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেনী ইউনিভার্সিটির প্রক্টর মনিরুজ্জামান সোহান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও সমাজসেবক সোলাইমান বাদশা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল মাওলার সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আফছানা বেগম।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল মেম্বার, উক্ত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আবদুল হামিদ শামীম ও সোহেল রানা।
উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক নুর নবী শাকিল, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, নূরচ্ছাপা সারেং প্রমুখ।
অনুষ্ঠানে মাননীয় সাংসদসহ ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) এবং বই প্রদান করা হয়।