অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার, ৫ পুলিশ আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
উখিয়ার কুতুপালং ক্যাম্পে পুলিশকে ঘিরে হামলা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল, গুলতি ও গুলি বর্ষণ করে রোহিঙ্গারা।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ গুলি বর্ষণের পর রোহিঙ্গাদের কবল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসীদের নিরাপদ আখড়া নৌকার ফিল্ডে এ ঘটনা ঘটেছে। এসময় পুলিশ একটি দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড সর্ট গানের গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী  কুতুপালং -১ নং ক্যাম্পের ১৪ নং ব্লকের খালেদ হোসেন (২২) কে ৫০/৬০ জনের একদল সশস্ত্র রোহিঙ্গা  সন্ত্রাসী ঘর থেকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার রাতে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার অভিযানে গেলে কুতুপালং – ৬ নং ক্যাম্পের নৌকা ফিল্ডে শতাধিক সন্ত্রাসী  পুলিশকে ঘিরে চর্তুদিক থেকে ইট পাটকেল,গুলতি ও গুলি বর্ষণ করতে থাকে। অভিযানে নেতৃত্বদানকারী কুতুপালং মধুরছড়া পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, পুলিশ নিরুপায় হয়ে ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।

পরবর্তীতে রাত দুটোর দিকে উখিয়া থানা ও কুতুপালং ইরানী পাহাড়স্হ পুলিশ ক্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন ফোর্স গিয়ে সন্ত্রাসীদের কবল থেকে মধুরছড়া ক্যাম্পের পুলিশদের উদ্ধার করে নিয়ে আসে। এসময় পুলিশ ৮/১০ রাউন্ড গুলি ছুঁড়ে বলে এ পুলিশ অফিসার জানান। মূলত অপহৃত রোহিঙ্গা যুবক খালেদ হোসেনের অপহরণকারী দলের অন্যতম সদস্য কুতুপালং -৬ নং ক্যাম্পের ডি -১২ নং ব্লকের রোহিঙ্গা সৈয়দ নুর(৪২) কে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায় বলে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মরজু জানান।

অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

রাত ৩ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আটক রোহিঙ্গা সৈয়দ নুরের স্বীকারোক্তি অনুযায়ী কুতুপালং -২ নং ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করা হয়। অভিযান কালে কুতুপালং -৬ নং ক্যাম্পের সি/১৩ নং ব্লকের একটি ঘর থেকে শিকল বাঁধা অপহৃত খালেদকে উদ্ধার করা হয় বলে মধুরছড়া পুলিশ ক্যাম্পের এসআই মোবারক জানান।

উখিয়া থানার ওসি জানান, অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা কারীদের মধ্যে থেকে কুতুপালং -৬ নং ক্যাম্পের ব্লক সি/১৩ এর রোহিঙ্গা নুর নাহার(৪৫), বালুখালী -৯ নং ক্যাম্পের সি/১৩ নং ব্লকের মোঃ আনিছ (২৫) ও তার স্ত্রী খালেদা বেগম (২১) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় বেআইনি অস্ত্র, কর্তব্যরত পুলিশের ওপর হামলা, বেআইনি জনতা গঠন সহ সংশ্লিষ্ট আইনে গ্রেফতারকৃত চারজন সহ ৮০/৯০ জনকে পলাতক দেখিয়ে পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার, ৫ পুলিশ আহত

আপডেট সময় : ১১:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০