বসবাসযোগ্য-মাদক-সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়ার অঙ্গীকার রেজাউল করিমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যাঁরা ছিলেন তারা সবাই যোগ্য ছিলেন অভিমত প্রকাশ করে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, নেত্রী আমাকে বেছে নিয়েছেন। আমি তার প্রতিদান দেবো।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করবো। জহুর আহমদ চৌধুরী, এমএ আজিজ, মহিউদ্দীন চৌধুরীর পথ অনুসরণ করবো। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রামে তাঁর আগমন উপলক্ষে এ সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।জয়ী হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে সকলকে সঙ্গে নিয়ে একটি বসবাসযোগ্য, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ার অঙ্গীকার প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচনে যদি জয়ী হতে পারি তাহলে মানুষের পাশে থাকবো। চট্টগ্রামে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা আরো এগিয়ে নিতে কাজ করবো। মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বসবাসযোগ্য-মাদক-সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়ার অঙ্গীকার রেজাউল করিমের

আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০