Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উড়িরচর ছাত্রফোরামের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

উড়িরচর ছাত্রফোরামের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

উড়িরচর ছাত্রফোরামের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ইলিয়াছ সুমন, সন্দীপঃ
সন্দ্বীপের সড়ক পথে বিচ্চিন্ন ইউনিয়ন উড়িরচর ইউনিয়নের সামাজিক সংগঠন উড়িরচর ছাত্র ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরিক্ষা ২০১৯-২০ এর বৃত্তিপ্রাপ্ত -ছাত্রীদের মাঝে সনদ,ক্রেস্ট, সার্টিফিকেট নগদ অর্থ সহ বৃত্তি প্রদান এবং স্কুল-মাদ্রাসার মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং উড়িরচর বিভিন্ন সরকারি প্রাঃ বিঃ নবনিযুক্ত ৫ জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান আজ ছাত্র ফোরামের সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সাঃসম্পাদক সাফায়েত উল্ল্যা রাব্বী’র সঞ্চালনায় উড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান উপস্হিত ছিলেন উড়িরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার নুর সাঈদ,দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান মাদ্রাসার সুপার হাফেজ মোঃ মাঈন উদ্দিন , ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম মাহমুদ, সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন সহ ফোরামের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এসময় বক্তারা উড়িরচরে সামাজিক কর্মকাণ্ড এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে তরুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি আলোকিত সমাজ গড়ার জন্য বিভিন্ন শিক্ষা দিকনের্দশনামূলক বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here