এম এ সাত্তার, কক্সবাজারঃ
আগামীকাল ২৯ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আইনজীবী সমিতির ২০২০ মেয়াদের নির্বাচন। প্রতি বছর পরপর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। যে কারণে বছর ঘুরতেই জেলা আইনজীবী সমিতির নতুন পুরাতনদের সমন্বয়ে নেতা বেঁচে নেওয়ার সুযোগ আসে।সমিতিভুক্ত সদস্যরা অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করে এক বছরের জন্য তাদের যোগ্য নেতা নির্বাচিত করে থাকেন। প্রতি বছরেরমত এবারও নির্বাচনটি ব্যাপক প্রতিযোগিতামূলক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে একটি হলো আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অন্যটি বিএনপি-জামাত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনজীবী সমিতি সূত্র জানায়, সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন-সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, সহ সভাপতি পদে এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট হোসেন রাহাত ফিরোজ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট দিদারুল আলম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আয়ুবুল ইসলাম, সদস্য এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট শ্রীধর দত্ত বাদল, এডভোকেট রফিক উদ্দিন, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট নাহিদা খানম কক্সী, এডভোকেট মোহাম্মদ হারেছ ও এডভোকেট তাজমিন হুদা চৌধুরী।
অন্য দিকে বিএনপি-জামাত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্যরা হলেন, সভাপতি পদে সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ সাদেক উল্লাহ, সহ সভাপতি পদে এডভোকেট আমির হোসেন-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট তাহের আহমদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট কুতুব উদ্দিন, ৯ টি সদস্য পদে এডভোকেট দীল মোহাম্মদ চৌধুরী, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট সব্বির আহমদ, এডভোকেট ছৈয়দ আলম-২, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট রেজাউল করিম, এডভোকেট আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ, এডভোকেট মামুনুর রশিদ ও এডভোকেট রিদুওয়ানুল হক।
সার্বিক বিবেচনায় দুই প্যানেলই এগিয়ে রয়েছে। নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই সরকার সমর্থিত ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্যানেল প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যাপক তৎপরতার ফলে দুই প্যানেলের প্রার্থীরাই এগিয়ে রয়েছে। তবে এতো তৎপরতার পরও কোন প্যানেলের নিরঙ্কুশ বিজয় কঠিন হবে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে বর্তমান প্যানেলভুক্ত কোনো প্রার্থীর বিগত দিনের বিতর্কিত ভূমিকার কারণে তাদের জয় অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এমনকি এবারের নির্বাচনে জনপ্রিয় ক্লিন ইমেজের কয়েকজন প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের জয় পেতে তেমন কোনো বেগ পেতে হবে না। অন্যদিকে আওয়ামী লীগ ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী তুলনামূলকভাবে অপরিচিত। এরপরও জয়-পরাজয় নির্ভর করছে ভোটারদের ভোটের প্রতি আস্থা অর্জনের ওপর।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৭১৩ জন। তন্মমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৬৬৬ জনের। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৪৭ জনের। পৃথক ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহন করা হবে।