মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
চট্টগ্রাম ১৬টি উপজেলার মধ্যে নামকরা এবং সর্ববৃহৎ উপজেলা ফটিকছড়ি। অতীতের ভবন/মাট ও উপজেলা শিশুপার্ক সব কিছুই হচ্ছে নতুন করে। জর্ণাশীর্ণ ভবন হচ্ছে চকচকা সেই সাথে উপজেলার পূর্ব পাশের বিশাল আকার জমি উচ্ছেদ করে সে যায়গায় তৈরী হচ্ছে ফটিকছড়ি অফিসার্স ক্লাব।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সায়েদুল আরেফিন বলেন, এখন পর্যন্ত ফটিকছড়ি করোনেশন স্কুল মাট, ফটিকছড়ি সরকারী কলেজ মাট সহ মোট ৬টি স্কুল কলেজের মাট সংস্কার করা হয়েছে, বর্তমানে চলমান কাজ গুলার মধ্যে উপজেলা পরিষদে আসছে বিশাল পরিবর্তন। তার মধ্যে, উপজেলার মাট সংস্কার, উপজেলা শিশুপার্ক পূর্ণ নির্মান, উপজেলার পল্লি বিদুৎ উন্নয়ন ভবনও নতুন করে তৈরী হচ্ছে, ফটিকছড়ি ভূমি অফিস যার অবস্থা কিছুদিন আগেও ছিল জর্ণাশীর্ণ সেখানেও তৈরী হচ্ছে নতুন ভবন। প্রায় চার দশক ধরে উপজেলার পূর্ব পাশে বেশ কিছু উপজেলার জায়গা দখল করে সেখানে ভাড়া বাসা নির্মাণ করে ভোগ করে আসছিল একটি গোষ্ঠী সে জমি উদ্ধার করে এখন ওই জায়গায় তৈরী হচ্ছে উপজেলা অফিসার্স ক্লাব।
ফটিকছড়িতে ভালো কোন হল রুম নেই, নতুন হল রুম নির্মানের জন্য সরকারের নিকট চিঠি ও পাঠানো হয়েছে। তিনি বলেন,সংঘবদ্ধভাবে সবাই এভাবে কাজ করলেই অচিরেই ফটিকছড়ির সব সমস্যার সমাধান হবে।