Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে ৩০ বসতঘর আগুনে পুড়ে ছাই

সীতাকুণ্ডে ৩০ বসতঘর আগুনে পুড়ে ছাই

সীতাকুণ্ডে ৩০ বসতঘর আগুনে পুড়ে ছাই

নাঈম আহমেদ কপিলঃ
উপজেলার বাড়বকুণ্ড এলাকায় আগুনে পুডে ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে স্থানীয় জহুরলাল এর ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টায় সময় খবর পেয়ে ঘঠনাস্থলে পৌঁছায় ।স্থানীয়দের সহায়তায় প্রায় ১ঘন্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস।

আগুনে অশোক বড়ূয়ার বসত ঘরসহ জহুরলাল বড়ূয়া ও প্রিয়লাল বড়ূয়া সহ প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। । ক্ষতিগ্রস্থ বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের পুরুহিত নির্মল ভট্টাচার্য্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিণা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ঘরে থাকা প্রায় ৫ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আগুনে ৩০টি টিন সেটের কাঁচাঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলার আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here