Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফুলীতে মাদকবিরোধী অভিযান

কর্ণফুলীতে মাদকবিরোধী অভিযান

কর্ণফুলীতে মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ
কর্ণফুলীর চরপাথরঘাটায় ইউএনও’র অভিযানে ৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি, মজুদ ও ব্যবহারের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-৩৬ (৫) ধারায় এ কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়,  মঙ্গলবার দুপুরে উপজেলার শিকলবাহা ও চরপাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইউপি চেয়ারম্যান, ডিবি পুলিশ, থানা পুলিশ

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. নোমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে মাদক আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here