বাংলার সময়পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন,
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ভ্রমণ করতে এসে পাহাড় থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটক নিহত হয়েছেন। সে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে সাজেক থানার অফিসার ইনচার্জ মো. ইসরাফিল মজুমদার।

পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির ৮০ জন সদস্য সাজেক ভ্রমণে আসেন। ঘুরে বেড়ানোর এক পর্যায়ে রফিকুল ইসলামসহ সবাই সাজেকের কংলাক পাহাড়ে উঠার সময় রফিকুল ইসলাম পাহাড়ের নিচে পড়ে যান। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিঘীনালা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে নিহত রফিকুল স্ট্রোক করে পাহাড় থেকে পড়ে যায়, ফলে তার মৃত্যু হয়।

সাজেক থানার ওসি বলেন, তার সঙ্গে আসা বাকি পর্যটকরা নিরাপদে রয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার নিজ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
@সময় নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলার সময়পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০