উখিয়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বানানো বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসালো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। জাতির জনককে ভালোবেসে কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিকৃতি স্থাপন করেছে । বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে (শনিবার ) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের যেকোন সরকারী প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো।

উখিয়ার রুমখাঁ সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক শহিদউল্লাহ কায়সার,রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

এসময় স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও মুক্তিযুদ্ধ ভিত্তিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বানানো বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন

আপডেট সময় : ১০:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০