কক্সবাজারে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতাঃ
করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজার জেলায় বিদেশ ফেরত ৩ জন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) এ দণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি। দণ্ডপ্রাপ্তদের নাম ঠিকানা প্রকাশ করেননি প্রশাসন।

এ বিষয়ে এডিএম মোহাঃ শাজাহান আলি বলে জীবন বিপন্নকারী করোনাভাইরাস রোগের সংক্রমন বিস্তার প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের কোন তথ্য থাকলে জেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেছেন তিনি।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে ৪ টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।
নির্দেশনাসমূহ:
১) সৈকত এলাকাসহ যেকোন জনসমাগম এলাকা পরিহার করুন।
২) সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য, বাইরে বেড়ানো বা কোচিং করার জন্য নয়। সরকারের নির্দেশনা মেনে চলুন।
৩) কক্সবাজার সফরের পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করে ঝুঁকিমুক্ত সময় নির্ধারণ করুন।
৪) সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকতে সহায়তা করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জনকে জরিমানা

আপডেট সময় : ০৯:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০