Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালী আগুনে পুড়ল কনফিডেন্স সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বোয়ালখালী আগুনে পুড়ল কনফিডেন্স সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বোয়ালখালী আগুনে পুড়ল কনফিডেন্স সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড

শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী আগুন লেগে কনফিডেন্স সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিকিউরিটি গার্ডের থাকার ঘর সহ পুরাতন ইঞ্জিন রুম পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৩ই মার্চ ) সকাল সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম গোমদন্ডী কর্ণফুলী নদী পূর্ব পাশে কনফিডেন্স সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানায়।

ফায়ার সার্ভিসের বোয়ালখালী স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা গিয়েছে। এতে সিকিউরিটি গার্ডের ঘর, ২টি পুরাতন ইঞ্জিন, প্লাষ্টিকের বোতল সহ প্রায় ৩লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় এবং ১কোটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, সিকিউরিটি গার্ডের ঘরের পাশে থাকা জঙ্গল ভিতর বৈদ্যুতিক তার শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। এতে সাদিউল ইসলামের পুরাতন ইঞ্জিন সহ অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here