মোবাইল না দেয়ায় হোটেল বয়কে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৭:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর চকবাজারের তেলিপট্টি মোড়ে বোরহান উদ্দিন নামের এক হোটেল বয়কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৩) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন; মো. রায়হান (১৮ ,হাসানুর রহমান সাগর (১৭), গোবিন্দ দাস (১৮) ও টিপু সুলতান (১৮)। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ছুরিকাঘাতের পরপর সহকর্মীরা বোরহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।আহত বোরহানের ভাই দিদারুল ইসলাম জানান, ভোরে নামাজ পড়তে হোটেল স্টার পার্ক থেকে বের হয় বোরহান। পথিমধ্যে ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নিতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছিনতাইকারীরা বোরহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।










