Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা লোহাগাড়ায় মার্সার বাস কাউন্টার উদ্ভোধনে বাঁধা, জনমনে ক্ষোভ

লোহাগাড়ায় মার্সার বাস কাউন্টার উদ্ভোধনে বাঁধা, জনমনে ক্ষোভ

লোহাগাড়ায় মার্সার বাস কাউন্টার উদ্ভোধনে বাঁধা, জনমনে ক্ষোভ

লোহাগাড়ায় মার্সার বাস কাউন্টার উদ্ভোধনে বাঁধা, জনমনে ক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার জেলার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এবং আধুনিক উন্নয়নকামী জনবহুল স্থান লোহাগাড়া উপজেলা। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম-কক্সবাজার জেলার যোগাযোগের একমাত্র মহসড়ক আমাদের লোহাগাড়া উপজেলার মাধ্যম হয়ে যেকোন ছোট-বড় দূরপাল্লার বাস যাতায়াত করে।

কিন্তু লোহাগাড়ার মানুষ দৈনন্দিন জীবনে চলাচল করার মত কোন বাস টার্মিনাল নেই, নেই কোন পরিবহন কাউন্টার। এরই প্রেক্ষিতে মার্সা পরিবহন কতৃক লোহাগাড়া টু চট্টগ্রাম বাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছিল লোহাগাড়ার সর্বস্তরের মানুষ, কিন্তু সে উদ্যোগ থেমে গেল ?

লোহাগাড়ায় মার্সা পরিবহনের বাস কাউন্টার উদ্ভোধনে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এমন ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা ।

আজ শনিবার (১ জুন ) লোহাগাড়া টু চট্টগ্রমা” যাতায়াতের কাউন্টার উদ্ভোধন করার কথা ছিল এলাকার সাংসদ ডঃ আবু রেজা নদভীর ।

জানাগেছে লোহাগাড়া উপজেলে ছাত্রলীগের নেতা মিজানের লিখিত অনুরোধের প্রেক্ষিতে সাতকানিয়া লোহাগাড়াড় সাংসদ আবু রেজা নদভীর অনুরোধে কক্সবাজার সড়কের নতুন পরিবহন কোম্পানী মার্সা পরিবহন” লোহাহাগাড়া টু চট্টগ্রাম বাস ও মিনি বাস চালুর উদ্যোগ গ্রহণ করে ।

সে ধারাবাহিকতায় ১ জুন লোহাগাড়ায় টিকেট কাউন্টার উদ্ভোধন করার কথা ছিল সাংসদ ও বাস কতৃপক্ষের ।

তবে আজ দুপুরের দিকে খবর ছড়িয়ে পড়ে কাউন্টার উদ্ভোধনে বাঁধা দেওয়া হয়েছে । এমন খবরে সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে লোহাগাড়ার সচেতন যুবকরা ।

কিন্তু এই রিপোর্ট লেখার সময় বাঁধা দেওয়ার মুল কারণ বা কে বাঁধা দিয়েছে, তা জানা যায়নি । তবে সোশ্যাল মিডিয়ায় সৌদিয়া চেয়ার কোচ কতৃপক্ষের দিকে সন্দেহের তীর ছুড়ছে অনেকে ।

উল্লেখ্য, অতীতে লোহাগাড়া উপজেলায় একাদিক পরিবহন কাউন্টার ছিল। কোন এক অদৃশ্য কারণে প্রায় একযুগ থেকে সৌদিয়া পরিবহন কাউন্টার ছাড়া সকল কাউন্টার বিলুপ্ত করে দিয়েছে। সেই থেকে বর্তমান পর্যন্ত লোহাগাড়ার সর্বস্তরের মানুষ পরিবহন হয়রানি, সংকট দূরীকরণে আন্দোলন করে আসছে। বিগত দিনে লোহাগাড়ার মানুষ মানব বন্ধন করেছে। উপজেলা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে। কিন্তু সেই অদৃশ্য প্রভাবের কারনে কোন ফলাফল হয়নি। বর্তমানে লোহাগাড়ার জনগণের পরিবহন দূর্ভোগ নিরসনের জন্য লোহাগাড়ায় সৌদিয়া কাউন্টারের পরিবর্তে অন্যান্য পরিবহন কাউন্টার স্থাপনের সময়ের দাবি রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here