চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ২৯০৯ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৩এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের সংক্রমক ব্যাধি বা বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর তা শনাক্ত করা হয়।বর্তমানে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর বয়স ৬৭ বছর জানিয়ে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে শুক্রবার ৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজেটিভ আসে। বাকিদের কারোও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।










