পটিয়ার হাইদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
সুবর্ণ দীপ্ত দাশ পটিয়া,
আজ ৫ই এপ্রিল দিবাগত রাত সাড়ে বারো টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ১২ নং হাইদগাঁও ইউনিয়নের নাথ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায় ওখানের একটি বসতঘর থেকে আগুনের সুত্রপাত হয় এবং আশেপাশের ১৩ টি ঘরে আগুন লাগে ।
ঘটনাস্থলে দমকল বাহীনির ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকান্ডে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।










