Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করোনায় আক্রান্ত রোহিঙ্গারা

বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করোনায় আক্রান্ত রোহিঙ্গারা

বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করোনায় আক্রান্ত রোহিঙ্গারা

টেকনাফ প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বাংলাদেশে করোনা রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন গত বুধবার ৮ এপ্রিল বিকেল ৩ টার দিকে এ লকডাউন ঘোষনা করেন। এখন থেকে কোন লোক কক্সবাজারে প্রবেশ করতে ও কক্সবাজার থেকে কোন লোক বাহির হতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত প্রায় ১০০/১৫০ রোহিঙ্গা পরিবার চিকিৎসা উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তে এসে অবস্থান করছে বলে একটি সুত্রে জানা যায়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন কোন ভাবেই এই করোনার রোগী বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না ।বর্তমানে টেকনাফের রহমতেরবিল, আন্জুমান পাড়া, উলুবনিয়া, হোয়াইক্যং, জিরো পয়েন্ট সীমান্তে অবস্থান করতেছে বলে জানা গেছে রোহিঙ্গা পরিবার গুলো।

জেলা প্রশাসক কামাল হোসেন বলেন “জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here