Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের টেলিমেডিসিন সেবা চালু

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের টেলিমেডিসিন সেবা চালু

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের টেলিমেডিসিন সেবা চালু

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাঙ্গুনিয়া একটি বৃহত্তর উপজেলা। রাঙ্গুনিয়ার সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারন জনগনের কাছে স্বাস্থ্য সেবা পৌছেঁ দিতে টেলিমেডিসিন সেবা চালু করছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

বর্তমান সময়ে যানবাহন চলাচলে সীমাবদ্ধতা বা দীর্ঘ দূরত্বের কারনে অনেকেই চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না। সাধারণ জনগণের এসব সমস্যা থেকে রেহাই পেতে টেলিমেডিসিন সেবার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এ টেলিমেডিসিন সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন রাঙ্গুনিয়া ইছামতি গ্রামের তালুকদার বাড়ীর কৃতি সন্তান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এর বিশেষজ্ঞ চিকিৎসক জনাব ডাঃ কাউছার আলম ও রাঙ্গুনিয়া ইছাখালী এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার ডাঃ জনাব মোঃ শওকত হোসেন।

আবহাওয়া জনিত কারনে বর্তমান সময়ে মানুষের শরীরের তাপমাত্রা পরিবর্তন হয়। এতে করে জ্বর, সর্দ্দি ও কাশি হওয়া স্বাভাবিক। করোনা ভাইরাসের প্রভাবের কারনে অনেকের মনে আতংক বিরাজ করছে। সাধারন জনগনের আতংক দূরীকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়।

প্রতিদিন সকল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা এবং সন্ধ্যা ০৬:০০ ঘটিতা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত সময়ে নিম্নবর্ণিত মোবাইল নাম্বারে ফোন করে যে কোন ধরনের স্বাস্থ্য সেবা বা পরামর্শ ঘরে বসে নিতে পারবেন।

চিকিৎসকের নাম ও মোবাইল নাম্বার

জনাব ডাক্তার মোঃ কাউছার আলম
মোবাইল নং-০১৮১৫৬৭২২৬৭

জনাব ডাঃ মোঃ শওকত হোসেন
মোবাইল নং-০১৮১৮৭৮৬৪৮৯

স্বাস্থ্য সেবা পরামর্শ ব্যতীত বা অহেতুক ফোন করে চিকিৎসকদের বিরক্ত না করার জন্য অনুরোধ করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here