মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রামে আরও দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড
ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি)। এ নিয়ে চট্টগ্রামে করোনা পজিটিভ রোগীর সংখ্যা-৭।
শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে
চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির এ তথ্য জানান। নতুন শনাক্ত দু’জনেই পুরুষ। শুক্রবার করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের বয়স ৩৫ ও ৫০। এদের একজন চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার ও অপরজন দক্ষিণ খুলশীর ইস্পাহানি গোলচত্বর এলাকার বাসিন্দা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায়
আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন।