বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম ইমন (১৩)।

রবিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়া নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার পর থেকে স্থানীয় বিভিন্ন ডুবুরি দল নিখোঁজের সন্ধানে বাঁকখালী নদীতে অভিযানে নেমেছে বলে জানা গেছে।

নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয়া জানান, ছেলে দুপুর সাড়ে ১২টার দিকে এসে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে রামু ফায়ারসার্ভিস কর্মকর্তাকে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারের কাজ চলছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রটিকে উদ্ধারে ডুবুরি টিমও আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০