সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
নাঈম আহমেদ কপিল,
সীতাকুণ্ড উপজেলায় বাড়কুণ্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। আজ সোমবার রাত নয়টার দিকে বাড়কুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঐ অজ্ঞাত নারীর গুরুতর আহত হন। আহত ওই নারীকে ঘঠনাস্থল থেকে কুমিরা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে। চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়।
এবিষয়ে কুমিরা হাইওয়ে থানার ওসি মো সাইদুল ইসলাম জানান, আমার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই আহত নারীকে উদ্ধার করি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেন পথেই তার মৃত্যু হয়। যেহেতু ওই মহিলার পরিচিত কোনো আত্মীয়-স্বজন নেই সে কারণে সুরতাল ও আইনি প্রক্রিয়া শেষ করে, লাশ আঞ্জুমান মুহিদুল ইসলামে দাফনের জন্য হস্তান্তর করা হবে।










