চট্টগ্রামে একদিনেই ১২ করোনা রোগী শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ৫৪৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে বিআইটিআইডিতে নতুন করে ১২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে একজনের বাড়ি নোয়াখালী, বাকি ১১ জন চট্টগ্রামের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আজ মঙ্গলবার ১১৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরের সাগরিকার ৪ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১জন, পাঁচলাইশ আবাসিক এলাকার ১জন, সাতকানিয়ায় ৫ জন রয়েছেন। সাতকানিয়ায় আক্রান্ত সবাই ইছামতি আলিনগর এলাকার।

বিআইটিআইডিতে এ নিয়ে ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৩০ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭, নোয়াখালীতে একজন এবং লক্ষ্মীপুরে দুজন।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে তিনজন মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যায় পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি। একইদিন বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান নগরের পাহাড়তলীর সরাইপাড়ার আক্রান্ত এক নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে একদিনেই ১২ করোনা রোগী শনাক্ত

আপডেট সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০