আনোয়ারায় করোনা মৃতদের কাফন-দাফন করবে-তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাত
- আপডেট সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের নামাজে জানাযা দাফন ও কাপন করবেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাত।
এজন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে ১৪ জনের স্বেচ্ছাসেবীর একটি তালিকা জমা দিয়েছেন।
স্বেচ্ছাসেবী সদস্যরা হলেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাআত আনোয়ারার সভাপতি
মাওলানা কাজী অাখতার হোসেন। মাওলানা জামাল উদ্দীদী, মাওঃ হাবিব উল্লাহ্ কাসেমী,মাওঃ হাফেজ এজাজ,মাওঃ মুহাম্মাদ নুর,মাওঃ ক্বারী সাইফুল্লাহ্, মাওঃ আহমুদুল হক্ব, মাওঃ আব্দুর রহিম, মাওঃ ফারেছ, মাওঃ তৈয়ব, মাওঃ ছাবের,মাওঃ নেজাম উদ্দীন, মাওঃ সেলিমউল্লাহ,মাওঃ ছাবের আহমদ।
এছাড়া কমিটিতে মহিলাদের কাফন দাফনের জন্য তিনজন মহিলা সদস্যও রয়েছন।
তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আকতার হোসেন বলেন, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের কাফন দাফনকাজ সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করেছি। প্রত্যেক সদস্যদের প্রশিক্ষনসহ নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হবে।










