করোনা দূর্যোগের মধ্যেও ইয়াবাসহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
সীমান্ত জনপদ টেকনাফে করোনাভাইরাস দূর্যোগের মধ্যেও বিভিন্ন পয়েন্টে ইয়াবা কারবারীদের অপতৎপরতা বন্ধ হয়নি। র‌্যাব সদস্যরা টেকনাফ সদরের নাজির পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে।

সুত্র জানায়, ১৫ এপ্রিল বিকাল পৌঁনে ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির ৮নং নাজির পাড়ায় জালাল মেম্বারের সামনে পাকা রাস্তায় পৌঁছলে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে হাতে থাকা একটি কাপড়ের ব্যাগসহ নাজির পাড়ার সরু হোসনের পুত্র দিল মোহাম্মদ (২০) কে আটক করে। পরে উপস্থিত লোকজনের সম্মুখে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৯শ ৯০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্রিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

উল্লেখ্য চলমান করোনা দূর্যোগকে পুঁজি করে টেকনাফের বিভিন্ন পয়েন্টে এখনো মাদক কারবারীরা তৎপর রয়েছে বলে একাধিক সুত্রের দাবী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা দূর্যোগের মধ্যেও ইয়াবাসহ আটক-১

আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০