Home অন্যান্য চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রির) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় লোহাগাড়া উপজেলায় লকডাউন চলাকালে লোহাগাড়া থেকে কেউ বাইরে না যেতে পারে এবং কেউ লোহাগাড়ায় প্রবেশ করতে পারবে না।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার Uno Lohagara অফিসিয়ার ফেসবুক আইডিতেও লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন। আজ বুধবার রাত থেকে লোহাগাড়ায় লকডাউন কার্যকর হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেন আজ বুধবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলা লকডাউন থাকবে। এছাড়া তিনি সকল ইউপি চেয়ারম্যানগনকে তাদের ইউনিয়নের সকল প্রবেশ পথ সমূহ বন্ধ করে দিতে নির্দেশ দেন।

জানা যায়, লোহাগাড়ার পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া করোনায় ১ জনের মৃত্যু ৭ জন আক্রান্ত হওয়ায় দুপুরে লকডাউন ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার পরে থেকে কার্যকর করা হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোহাগাড়াও লকডাউন ঘোষণা করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here