বিচার
প্রকৃতি তার বেদনা গুলোকে আজ প্রকাশ করেছে,
হাজার বছরের নির্যাতন বাতাসকে বলে দিয়েছে,
বন্ধী দশার কি যে যন্ত্রনা তা মানুষকে বুঝিয়ে দিয়েছে,
কার্বনডাইঅক্সাইড আর নেবে না বলে জানিয়েছে দিয়েছে,
সমুদ্র আর পাহাড়ের নিশ্চয়ই সন্ধি হয়েছে,
নাহলে বাতাস কেন আজ এত নির্মল এত শান্ত,
নাহলে সমুদ্রের ঢেউ কেন আজ এত প্রসস্ত,
নাহলে ধূসর আকাশ হঠাৎ কেন এত নীলাভ,
প্রকৃতি তার ন্যায্য হিসাব কষতে বসেছে,
পাহাড় ভূমী জল আজ কোথাও মানুষের আনাগোনা নেই,
বন্য প্রণীরা বুকভরা আনন্দে মেতে উঠেছে,
লুকিয়ে থাকা লোনা জলের প্রানীগুলো আজ ডাংগায় এসেছে,
তারা আজ আনন্দের উন্মাদনায় মেতে উঠেছে,
হায়রে মানুষ! মানুষ আজ কোথায় লুকিয়ে গেছে,
মানুষের দিকে যদি আজ তারা সবাই ধেয়ে আসে,
প্রকৃতির ফরিয়াদ সত্য হয় মানুষ আজ বুঝেছে,
প্রকৃতি মানুষকে হয়তোবা বিলীন করে দেবে,
খোদা প্রকৃতির আর্তনাদ আজ শুনে ফেলেছে।
লেখকঃ মোঃমুশফিকুর রহমান।



